• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

উলিপু‌রে গরু আন‌তে গি‌য়ে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

দিনকাল বিডি / ৭৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে গরু আন‌তে গি‌য়ে আক‌স্মিক বজ্রপা‌তে চা‌মে‌লি রাণী (৪০) না‌মে এক গৃহবধুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দি‌কে উপ‌জেলার ধরণীবা‌ড়ি ইউনিয়‌নের মধ‌ুপুর ক্লি‌নি‌কের পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। বি‌ষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার বেলা ১১টার দি‌কে বৃষ্টি শুরু হয়। বৃ‌ষ্টি‌তে ওই গ্রা‌মের মদন চ‌ন্দ্রের স্ত্রী চা‌মেলী রাণী খ‌ড়ের গাদা থে‌কে গরু গোয়াল ঘ‌রে আন‌তে যান। এ সময় আক‌স্মিক বজ্রপা‌তের শিকার হয়ে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। এতে চা‌মেলী রাণীর এক‌টি বকনা গরুও মারা যায়। তি‌নি দ‌ুই সন্তা‌নেরর জননী ব‌লে জানা গে‌ছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষ‌য়ে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category