• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ৪

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে জেল-হজতে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার তবকপুর ইউনিয়নে।

জানা গেছে, গৃহবধূর স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। সেই সুবাদে বেলাল হোসেন বিল্লু নামের এক যুবক দীর্ঘদিন থেকে ওই গৃহবধূকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ৩০ ডিসেম্বর দুপুরে বেলাল ও তার সঙ্গীরা ওই গৃহবধূকে মোটরসাইকেলে জোর করে তুলে নিয়ে অপহরন করে।

একই দিন রাত সাড়ে ১০ টায় একটি পুকুর পাড়ের পাহারার ঘরে বেলাল গৃহবধূকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। গত ৩১ ডিসেম্বর ভোর সাড়ে ৫ টায় বেলালসহ তার সঙ্গীরা ওই গৃহবধূকে চৌমুহনী বাজারে রেখে চলে যায়। এ ঘটনায় বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন ভূক্তভোগি ওই গৃহবধূ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ী গ্রামের জাবেদ আলীর পুত্র মোঃ নাজমুল ইসলাম (৩১), ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর কবিরাজ পাড়া গ্রামের সাজেদুর রহমানের পুত্র মোঃ রায়হান আহাম্মেদ(২৫), দক্ষিন মধুপুর গ্রামের বিপ্লব কুমারের পুত্র সাগর কুমার(২৬) ও মধুপুর ডাক্তার পাড়া গ্রামের মোশফিকুর রহমানের পুত্র মোঃ রাকিব হাসান জুয়েল (২১)।

মঙ্গলবার(২ জানুয়ারি) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category