• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩

দিনকাল বিডি / ১৫৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১১ মার্চ রাতে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের তেজার মোড় এলাকা থেকে ভিকটিম মোঃ ফজলুুল করিমের একটি টিভিএস মোটরসাইকেল চুরি হয়। পরবর্তীতে ভিকটিম উলিপুর থানায় এসে একটি সাধারণ ডায়েরী করেন। পরে উলিপুর থানা পুলিশ চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করতে অনুসন্ধান চলমান রাখে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গভীর রাতে রাজারহাট উপজেলার চাকির পাশার এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চুরির সাথে জড়িত মোঃ রমজান আলী (৩০), মোঃ আনোয়ার হোসেন (৩০) ও মোঃ হামিদুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে উলিপুর অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category