• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে ছাত্রদের তুলে নিয়ে মারধর, চার আওয়ামীলীগ নেতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২১ নভেম্বর) উলিপুর থানার এসআই আব্দুর রশিদ, এএসআই সুমন মিয়াসহ সংগীয় ফোর্স উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের রবিউল হোসেনের ছেলে উপজেলা যুবলীগের সদস্য রিয়াদ সরকার(২৮), দলদলিয়া ইউনিয়নের খামার মাগুড়া গ্রামের হান্নান সরকারের ছেলে দলদলিয়া যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান(৩৫), তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্লা গ্রামের শামছুল হকের ছেলে তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাদু(৫৭) ও গুনাইগাছ কাজির চক গ্রামের নুর মোহাম্মদের ছেলে উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সহ-সভাপতি মারুফ হাসান মিলন(২৪)।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ গেট ও মসজিদুল হুদার সামনে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় এজাহার নামীয় ৪ আসামিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শুক্রবার(২২ নভেম্বর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান জানান, আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category