• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে জামিনে বের হয়ে স্বাক্ষীকে কুপিয়ে জখম

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে একটি মামলায় আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে ফেরার সপ্তাহ না পেড়োতেই মামলার স্বাক্ষীকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌরসভাধীন নারিকেলবাড়ী গ্রামে।

জানা গেছে, উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি গ্রামের শাহীন মিয়ার সাথে একই এলাকার মানিক মিয়ার পুত্র লাল মিয়া(৪০) সহ তার লোকজনের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বিভিন্ন সময় বাগবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষের লোকজনের মাঝে হাতাহাতি হয়। এতে শাহীন মিয়া বাদি হয়ে গত ৩ নভেম্বর লাল মিয়া সহ কয়েকজনকে আসামী করে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে জামিন নিয়ে আসে লাল মিয়া সহ অন্য আসামীরা। গত ৭ নভেম্বর স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নিয়ে উভয় পক্ষ শালিস বৈঠকে বসেন। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত মন:পুত না হওয়ায় পরদিন সকালে শাহীন মিয়ার বাড়িতে হামলা চালায় লালমিয়া গংরা। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকায় মামলার সাক্ষী সাবানা বেগমকে এলোপাথারী কুপিয়ে জখম করে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে সাবানাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় সাবানা বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category