• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ জনকে পিটিয়ে হত্যা

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ ফুল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের মাটিয়াল আর্দশ বাজার পোস্ট অফিস মোড় এলাকায় ফুল মিয়ার কলাগাছ পড়ে প্রতিবেশী আইনুল ইসলামের কদম গাছের চারা ভেঙ্গে যায়। এ নিয়ে দু’পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে আইনুল তার লোকজন নিয়ে মোঃ ফুল মিয়াকে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বৃহস্পতিবার বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category