• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৫

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পৃথক দু’টি অভিযানে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৩২ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স তবকপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশার সিটের নিচে বিশেষ কায়দায় মাদক পরিবহনের সময় মোস্তফা সরকার ওরফে মোস্ত (২৮)কে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও অটোরিকশাটি সহ গ্রেফতার করা হয়। মাদক কারবারি মোস্তফা বজরা ইউনিয়নের মধ্য বজরা এলাকার আশেক আলী ওরফে মঞ্জু মিয়ার পুত্র।
অপর এক অভিযানে এসআই মশিউর রহমান, এএসআই সোহাগ পারভেজ সহ সংগীয় ফোর্স উলিপুর পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দক্ষিণে রিয়াজুল ইসলামের বন্ধ দোকান ঘরের ভিতর থেকে নারিকেল বাড়ী গ্রামের নুর ইসলামের পুত্র রিয়াজুল ইসলাম (২৮), মোস্তফা মিয়ার পুত্র রওশন মিয়া (৩৩), হায়াৎখা গ্রামের মনিরুজ্জামানের পুত্র এনামুল হক (৩০) ও মফিজল হকের পুত্র বাবলু সরদার (২৩)কে ১৩২পিস ইয়াবাসহ ও ৩টি চাকুসহ গ্রেফতার করা হয়।

রোববার(২০ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category