• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর

উলিপুরে ব্যবসায়ীর ৭টি মহিষ ছিনতাই, উদ্ধার করলো পুলিশ

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে এক ব্যবসায়ীর ৭টি মহিষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ওই ব্যবসায়ী নিরুপায় হয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ পিক-আপসহ ছিনতাইকৃত ৭টি মহিষ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সুরিরডারা নামক এলাকায়। পরবর্তীতে মহিষ ব্যবসায়ী বাদি হয়ে ১জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর এলাকার মতিবুর রহমানের ছেলে রুবেল ইসলাম (৩০) পেশায় মহিষ ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের রৌমারী থেকে মহিষ ক্রয় করে দিনাজপুরে নিয়ে বিক্রি করেন। তিনি বৃহস্পতিবার ছোট-বড় ৭টি মহিষ ক্রয় করে রৌমারী থেকে নৌকা যোগে চিলমারী উপজেলার ফকিরেরহাট নৌকাঘাটে পৌছেন। এরপর ওইদিন রাতে পিকআপ (ঢাকা মেট্রো-ক-২৩-২৮১৬) যোগে দিনাজপুরের উদেশ্যে রওনা দেয়ার সময় ওই এলাকার লুৎফর রহমানের ছেলে আরিফ মিয়া (৩০)সহ কয়েকজন পিকআপের গতিরোধ করেন। এরপর আরিফসহ বাকীরা ৭টি মহিষ ক্রয়ের চালান দেখতে চাইলে ওই ব্যবসায়ী তাদের চালান গুলো দেখালে তারা সেগুলো কেড়ে নিয়ে সটকে পড়েন। পরে ওই ব্যবসায়ীসহ পিকআপটি উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা নামক এলাকায় পৌছিলে আরিফসহ তার লোকজন আবারো পিকআপটি আটকিয়ে সবাইকে মারধর করে ৭টি মহিষ নিয়ে নিয়ে চলে যান। এর কিছুসময় পর ছিনতাইকারী আরিফের এক সহযোগি এসে পিকআপসহ চালককে নিয়ে উলিপুর বাজারের দিকে চলে যান। এ ঘটনায় রুবেল মিয়া উলিপুর থানাকে বিষয়টি অবগত করলে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে উলিপুর স্টেডিয়ামের সামন থেকে খালি পিকআপটি উদ্ধার করেন। পরে রুবেল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে আরিফ মিয়া সহ অজ্ঞাত ৩জনের বিরুদ্ধে উলিপুর থানায় মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে চিলমারী থানার ফকিরের হাট ঘাটের নয়াবোস চর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় মহিষ ৭টি উদ্ধার করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মহিষ ছিনাতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মহিষগুলো থানা হেফাজতে রয়েছে। বিজ্ঞ আদালতের আদেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category