• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

উলিপুরে মায়ের সাথে গরু আনতে গিয়ে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মায়ের সাথে গরু আনতে গিয়ে বজ্রপাতে কাজলি আক্তার(১০) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর বাগুয়া উত্তর পাড়া গ্রামে।

নিহত কিশোরী কাজলি আক্তার ওই গ্রামের প্রতিবন্ধী আব্দুল কাদের মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আবু বক্কর সিদ্দিক।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বৃষ্টি শুরু হলে মা নুরিমা বেগমের সাথে জমিতে বাঁধা গরু আনতে যান কিশোরী কাজলি। মা আগে গরু নিয়ে বাড়িতে ফিরলেও পিছনে পড়ে যায় কাজলি। এসময় হঠাৎ বজ্রপাতে কাজলি ও তার হাতে থাকা গরুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category