• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

উলিপুরে যাবজ্জীবন কারাদন্ডের ভয়ে ৮ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭৫ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে যাবজ্জীবন কারাদন্ডের ভয়ে ৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা এক পলাতক আসামীর। দীর্ঘদিন পলাতক থাকার পর মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থেকে তাকে র‌্যাবের সহযোগিতায় আটক করেন উলিপুর থানার এসআই শাহ আলম। আটক রফিকুল ইসলাম অফিয়াল (৫০)কে শনিবার (২৪ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পত্র নবিশ এলাকার রোস্তম আলীর সাথে প্রতিবেশি রফিকুল ইসলামের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ২০০৮ সালের ১০ আগষ্ট সকালে রোস্তম আলী বাড়ির পাশে জমিতে থাকা গরুর বাছুর আনতে যায়। এ সময় রফিকুল ইসলাম গংরা রোস্তম আলীকে ঘিরে ধরে মারপিট করে পেটে বল্লম মারে। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে উদ্ধার করলে ঘটনাস্থলে রোস্তম আলীর মৃত্যু হয়। এ ঘটনায় রোস্তম আলীর ভাই ওই দিন উলিপুর থানায় মামলা করেন।

এ ঘটনায় দীর্ঘদিন মামলা চলার পর ২০১৫ সালের ১৮ জানুয়ারী আদালত মামলার রায় ঘোষনা করেন। রায়ে রফিকুল ইসলাম অফিয়ালকে যাবজ্জীবন কারাদন্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকেই আসামী পলাতক ছিলেন। এদিকে থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থেকে র‌্যাবের সহযোগিতায় রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসেন। রফিকুল ইসলাম বুড়াবুড়ি ইউনিয়নের পত্র নবিশ এলাকার রজব আলীর ছেলে বলে জানা গেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রফিকুল ইসলামকে শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category