• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে রাস্তা নিয়ে বিরোধ, ভাতিজাকে কুপিয়ে জখম

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাতিজাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, পৌরসভার রামদাস ধনিরাম পোদ্দার পাড়া গ্রামে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার পৌরসভার রামদাস ধনিরাম পোদ্দারপাড়া গ্রামের পারিবারিক রাস্তা চলাচলের বিরোধ নিয়ে চাচা মোজাম্মেল হক মানিকের সাথে ভাতিজা জাকির হোসেনের বিবাদ হয়। এরই একপর্যায়ে মানিক তার লোকজনসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাকিরের উপর হামলা চালায়। এসময় জাকির তার হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে জাকিরের হাতে কয়েকটি কোপ লেগে গুরুতর আহত হয়। পরে তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। জাকিরের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় গত ৮ অক্টোবর জাকিরের মা জাহানারা বেগম বাদি হয়ে মোজাম্মেল হক মানিককে প্রধান আসামি করে ৩ জনের নামে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল হাবীব মন্ডল জানান, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category