• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে শীতের শুরুতে সিধ কেটে দোকানের মালামাল চুরি

দিনকাল বিডি / ১৯৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে শীতের শুরুতেই দোকান ঘর চুরি হয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ নভেম্বর) উলিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের মধ্য পাড়া রেলক্রসিং সংলগ্ন একটি দোকানে।
জানা গেছে, ওই গ্রামের মোহম্মদ আলী (৫০) দীর্ঘদিন থেকে রেলক্রসিংয়ের পাসে একটি চায়ের দোকান করে আসছেন। বুধবার (৩০ নভেম্বর) দিবাগত মধ্য রাতে আর্জেন্টিনা ও পোলান্ডের মধ্যে খেলা চলাকালীন সময়েও দোকানটি খোলা ছিলো। খেলা শেষে দোকান মালিক মোহম্মদ আলী দোকান ঘরটি বন্ধ করে বাড়ী চলে যান। এরই সুযোগে চোর চক্র দোকান ঘরের সিধ কেটে হোটেল ও দোকান ঘরে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে ক্যাশ টাকাসহ প্রায় ৫ হাজার টাকার মালা-মাল চুরি করে নিয়ে যায়। দোকান মালিক মোহাম্মদ আলী জানান, প্রতিদিনের মত ফজরের নামাজ পড়ে হোটেলটি খুলে দেখি দোকানের মালা-মাল এলোমেলো ও ক্যাশ বাক্স ভাঙ্গা। তিনি আরো জানান, আজ আমার দোকান কাল অন্য মানুষের এর থেকেও বড় চুরির মত ঘটনা ঘটতে পারে। সচেতন মহলের দাবী, প্রজন্ম প্রযুক্তির নোংরা ছোবলে ও মাদকে আক্রান্ত হওয়ার কারনে এমন চুরির ঘটনা ঘটছে।
উলিপুর থানার পুলিশ তদন্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, চুরির ঘটনাটি জেনেছি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category