• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে সেনা সদস্যের স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৬২ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে গলা কেটে এক সেনা সদস্যের স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত রিংকি আক্তার(১৯) পান্ডুল ইউনিয়নের তেলাপাড়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।

পারিবারিক সুত্র জানায়, উপজেলার ধরনিবাড়ী ইউনিয়নের মাঝবিল এলাকায় প্রায় ৬মাস আগে বিয়ে হয় রিংকি আক্তারের। তার স্বামী মেহেদি হাসান বর্তমানে চট্রগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত আছেন। স্বামীর বাড়ি থেকে ৪দিন আগে বাবার বাড়ী পান্ডুল ইউনিয়নের তেলাপাড়া গ্রামে আসেন ওই রিংকি। শনিবার (১৩ আগস্ট) রাতে খাবার শেষে ঘরে একাই ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে রিংকি আক্তারের ভাই ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের ভিতর গলাকাটা লাশ দেখতে পায়। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ হয়েছে। এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category