• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১০২ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধামশ্রেণী ইউনিয়নের বড়াইবাড়ি খাওনার দরগা এলাকার সুমন রহমান ওরফে আতাউর রহমান আতা(৪২), তার স্ত্রী ময়না বেগম(৩০) ও ছোট ভাই মেহেদি হাসান বাবু(৩২)।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জাহেদুল ইসলামের নেতৃত্বে খাওনার দরগা এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক কারবারি সুমন রহমান ওরফে আতাউর রহমান আতার নিজ বসতবাড়ি থেকে ৩৬৮ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

রোববার(১৭ নভেম্বর) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category