• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১.২৭ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উলিপুর পৌরসভার সরদারপাড়া এলাকার সুরুজ্জামান মিয়ার পুত্র মোঃ মোজাম্মেল হক মিলন (৩৭), হায়াৎখাঁ সরদারপাড়া এলাকার একরামুল সরদারের পুত্র মোঃ ইমরান সরদার (২৮) ও হায়াৎখাঁ কানিপাড়া এলাকার রেজাউল করিমের পুত্র মোঃ সোহেল রানা (২৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উলিপুর পৌরসভার সরদারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে এএসআই সোহাগ পারভেজ, আরিফুল ইসলাম, কং হারুন অর রশিদ অভিযান চালিয়ে মাদক কারবারি মোজাম্মেল হক মিলনের নিজ বসতবাড়ি থেকে তেইশ পুড়িয়া(১.২৭) গ্রাম হেরোইনসহ ওই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বুধবার(১৫ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category