• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৩ কেজি ১০০গ্রাম গাঁজাসহ মো. খোরশেদ আলম (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক খোরশেদ আলম কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম কাঁঠালবাড়ী এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।

জানা গেছে, শুক্রবার(২৪ মার্চ) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। পরে এসআই মোকারম হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে বজরা ইউনিয়ন পরিষদের সামন থেকে একটি ব্যাগে থাকা ৩ কেজি ১০০ গাঁজাসহ খোরশেদ আলমকে আটক করা হয়।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, আটক খোরশেদ আলম জেলার বিভিন্ন জায়গায় মাদক ব্যবসা করে আসছিল। মাদক নির্মূলে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category