• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

উলিপুরে ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি / ২৩০ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৯ কেজি গাঁজাসহ মমিনুল হক (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে নাওডাঙ্গা ইউনিয়নের কুর্শা গ্রামের সেকেন্দার আলীর পুত্র।

জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের সামনে মাদক বিক্রির খবর পায় উলিপুর থানা পুলিশ। এ সময় গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৯কেজি গাঁজা ও একটি স্কুটার মোটরসাইকেলসহ মাদক কারবারি মমিনুল হককে আটক করা হয়।

শনিবার(২৬ নভেম্বর) বিকেলে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিলো। পুলিশের একটি চৌকস টিম তাকে ৯কেজি গাঁজাসহ আটক করে। এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category