• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

ঋণখেলাপির মামলায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ

দিনকাল বিডি ২৪ / ১১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানা কে ঋণখেলাপির মামলায়
গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। ১১ জুলাই (বুধবার) অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মোঃ মুজাহিদুর রহমান এই নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম সংবাদ মাধ্যম কে বলেন, পদ্মা ব্যাংকের ঋণখেলাপির মামলায় হাইকোর্টের সাথে পে-অর্ডার প্রতারণা ও ১১৫ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় চন্দনাইশ উপজেলার চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে আদালত এই নির্দেশ দেন।

উল্লখ্য গত ৩০ এপ্রিল ঋণখেলাপির মামলায় জসিম উদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে আদালত পাঁচ মাসের কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই আদেশের বিরুদ্ধে স্থগিতাদেশ আনতে জসিম উদ্দিন হাইকোর্টে ঋণের ১৪ কোটি টাকা পরিশোধ করেছেন জানিয়ে জাল পে-অর্ডারের ফটোকপি দেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ জামিন স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করলে বিষয়টি ধরা পড়ে। এরপর তাঁর জামিন স্থগিতাদেশ বাতিল করেন হাইকোর্ট।

এ ব্যাপারে জানতে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ও সংযোগ পাননি সাংবাদিকরা।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালে পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে জেসিকা ট্রেড ইন্টারন্যাশনালের কর্ণধার জসিম উদ্দিন ৬০ কোটি টাকা ঋণ নেন। এক বছরের মধ্যে তা পরিশোধ করার চুক্তি থাকলেও আট বছরেও তিনি তা শোধ করেননি। ২০২২ সালে সম্পূর্ণ সুদ মওকুফ-সুবিধা নিয়ে তিনি ওই ঋণ পুনঃ তফসিল করেন।

কিন্তু, তারপরও পরিশোধ না করায় ওই ঋণ সুদাসলে প্রায় ১১৫ কোটি টাকা হয়েছে। ঋণের বিপরীতে নগরের লালদীঘি এলাকার ১৬ দশমিক ৫৯ শতক জমির ওপর নির্মিত ৭ তলা মহল মার্কেট তিনি ব্যাংকের কাছে জামানত রেখেছেন। ঋণ শোধ না করায় ২০২০ সালের ১৮ জুলাই জসিম উদ্দিনের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে পদ্মা ব্যাংক। ওই মামলায় ২৯ জানুয়ারি জসিমকে সুদ সহ ঋণ পরিশোধের নির্দেশ দেন আদালত। তার পর ও ঋণ শোধ না করায় তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category