• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

এক সময়ে বিএনপি করেছেন এমন অনেক মানুষ এখন আওয়ামীলীগ করতে চান-শেখ তন্ময়

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট সদর আসনের আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী শেখ তন্ময় বলেছেন এক সময়ে বিএনপি করেছেন এমন অনেক মানুষ এখন আওয়ামীলীগ করতে চান। কারণ তারা দেখেছেন, শেখ হাসিনা সব দেশী বিদেশী চাপ উপেক্ষা করে বাংলাদেশের উন্নয়নে কাজ করে চলেছেন। বাংলাদেশের মানুষের উন্নতি হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় বৃহস্পতিবার সন্ধ্যায় এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন। তিনি কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের মাধবকাঠি প্রাথমিক বিদ্যালয় চত্তরে এই পথসভা করছিলেন । শেখ তন্ময় বলেন, জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জড়িত ছিলেন।

ইনডেমনিটি আদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিলেন। স্বৈরাচার কায়েম করে অসংখ্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও সামরিক কর্মকর্তাকে হত্যা করেও তিনি ক্ষমতায় থাকতে পারেননি। তার সেনাবাহিনীই তাকে হত্যা করে। বেগম জিয়া ক্ষমতায় আসতে ১৯৯১ সালে জামাতসহ পরাজিত শক্তিকে এ দেশে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে। এই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি ৭ জানুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে যেয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসার আহ্বান জানান।

এর আগে শেখ তন্ময় কামারগাঁতি, ধোপাখালি, দেপাড়া, কান্দাপাড়া, মুক্ষাইট ও বাগেরহাট বাজারে নির্বাচনী গণসংযোগ করেন। মাধবকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে নির্বাচনী পথসভা শেষে শেখ তন্ময় গজালিয়া ও ধোপাখালি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category