• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নওগাঁয় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্ব স্তরের মানুষ

দিনকাল বিডি ২৪ / ২২০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

নওগাঁ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সব স্তরের মানুষ। বৃহষ্পতিবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। পরে জেলা প্রশাসন, পুলিশ সুপার, মুক্তিযুদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে সদর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন মুনির আলী আকন্দ, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আফজাল হোসেন এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category