• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ওমানে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে চট্টগ্রামের ২ প্রবাসীর মৃত্যু

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

এম, এ কাশেম :: ওমানে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) ওমানের পানজা শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের মোঃ সায়মন (৩২) ও রাউজানের মোঃ জসীম (৪৫)। বর্তমানে তাদের মরদেহ ওমানের একটি হাসপাতালে রয়েছে সেখান থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে।
রাউজানের ওমান প্রবাসী মোঃ সাইদ জানান, শনিবার রাত ১২টার দিকে তারা পানির ট্যাংক পরিষ্কারের কাজ করতে যান। প্রথমে সায়মন নিচে নামেন সেই নিচ থেকে ওপরে ওঠে না আসায় পরে জসীম দেখতে যান। তিনিও আরও নিচ থেকে ওপরে ওঠে আসেনি। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে ট্যাংকের ভিতরে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মোঃ সায়মনের অনেক স্বপ্ন ছিলো, প্রবাসে টাকা পয়সা আয় করে দেশে বাবা-মায়ের জন্য একটি ঘর করে দিবেন। কিন্তু, তার সেই স্বপ্ন পূরণ হয়েনি। দেশের মায়া ত্যাগে করে পরিবারের হাল ধরতে ওমানে আসলে ও তাকে যেতে হবে কফিন বন্দি হয়ে। এ ছাড়া ও নিহত মোঃ জসীম রাউজানে বসবাস করলে ও তার নিজ বাড়ি বরিশাল বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category