• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে বিপুল অস্ত্রসহ ৩ আরসা সদস্যকে আটক করেছে র‌্যাব

দিনকাল বিডি ২৪ / ১৬৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে :কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে ‘আরসার আস্তানা’য় অভিযান চালিয়ে বিপুল আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীটির তিন সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বর্ধিত অংশের পেছনের লাল পাহাড়ে এই অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম ও পরিচয় জানা যায়নি।

সাজ্জাদ হোসেন বলেন, ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে দুষ্কৃতকারীদের একটি দল আস্তানা গড়ে তুলে দীর্ঘদিন ধরে নানা অপরাধ সংঘটন করছে খবরে বুধবার গভীর রাতে র‌্যাবের একটি দল অভিযান চালায়।
কয়েক ঘণ্টা ধরে চালানো অভিযানের এক পর্যায়ে কয়েক ঘণ্টা ধরে চালানো অভিযানের এক পর্যায়ে সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হয়।
পরে আস্তানাটি তল্লাশি করে ১৪টি দেশীয় তৈরি বন্দুক ও অর্ধশতাধিক গুলিসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।“

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, “আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা গহীন পাহাড়ে আস্তানাটি গড়ে তুলেছিল। এই আস্তানা ব্যবহার করে তারা রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ সংঘটন করছিল।”
এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান হবে বলে অবহিত করেন লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category