• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর নেই, বিভিন্ন মহলের শোক

দিনকাল বিডি ২৪ / ৩০৩ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু বক্কর সিদ্দিক (৬৭ ) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার( ৩১ জানুয়ারি) দুপুরে ঢাকাস্থ ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

প্রায় ১৫ দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতলে নেওয়া হয় প্রবীন এই রাজনীতিবিদকে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দলীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল ৯ থেকে সাড়ে নয়টা পর্যন্ত মরহুমের মরদেহ উপজেলা আওয়ামী লীগের কার্যলের সামনে রাখা হবে। সেখানে নেতা কর্মীরা তাকে শ্রদ্ধা জানাবেন। পরে বেলা ১১ টায় গোপালপুরের শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে গ্রামের বাড়ি টেংরাখালীতে তার শেষ নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হবে।

বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ৩০ বছরের উপরে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৬ সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি গোপালপুর ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান ছিলেন।
এদিকে মরহুমের মৃত্যুতে বাগেরহাট-২ আসনের সাংসদ সদস্য শেখ তন্ময় শোক ও শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একইভাবে শোক জানিয়েছেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, যুবলীগ নেতা মেহেদী হাসান বাবু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামানসহ সদস্য সকল সদস্যবৃন্দ। এছাড়া কচুয়া উপজেলা আওয়ামী লীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category