• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

পোরশায় মাদ্রাসা ছাত্রের মৃত্য, আহত-১

দিনকাল বিডি / ৩৯২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় আব্দুর রহিম (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে। আহত হয়েছে মাহমুদুল্লাহ(১০) নামে অপর এক ছাত্র। আব্দুর রহিম উপজেলার চকনারায়ন গ্রামের আলমগীরের ছেলে এবং মাহমুদুল্লাহ্ গানইর গ্রামের হামিদুর রহমানের ছেলে।

তারা দুজনই নিতপুর ইউনিয়নের বালা শহীদ হাফেজিয়া মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ালেখা করতো। স্থানীয় সূত্রে জানাগেছে, প্রতিদিনের মত রাতের খাবার খেয়ে অন্য ছাত্রদের সাথে দুইজনই মাদ্রাসার একটি কক্ষে শুয়ে ছিল। ধারনা করা হচ্ছে এবস্থায় ঘুমের মধ্যে তাদের দুজনকে সাপে কামড় দেয়।

মাদ্রাসা কতৃপক্ষ তাদের দুজনকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম মারা যায় এবং মাহমুদুল্লার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান নিশ্চিত করেন এবং কি কারনে ছাত্রটি মারা গেছে তারা সঠিক বলতে পাচ্ছেন না বলে জানান। তবে রাতেই ওই মাদ্রাসায় একটি সাপ মারা হয়েছে। ধারনা করা হচ্ছে সাপের কামড়েও মারা যেতে পারে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category