এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের চরাঞ্চলে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকার সড়কে গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রিপন মৃত্যু বরণ করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- অত্র ইউনিয়নের বাসিন্দা মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও ১১ নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের বর্তমান সদস্য সচিব মোঃ মমিনুল ইসলাম।
তারা যুবদল নেতা মরহুম শাখাওয়াত হোসেন রিপন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সবার প্রতি সমবেদনা জানিয়েছেন।