এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ফেনীর ছাগলনাইয়া পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল খায়ের মজুমদার বাবুল (৫৫) ২৯ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ‘ইনসাফ বারাকা’ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন হার্টের সমস্যায় ভুগছিলেন।
ইতিপূর্বে তার হার্টে একাধিক রিং ও বসানো হয়েছিলো কিন্তু সব কিছুকে পরাজিত করে তিনি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আল আমীন’র ডাকে সাড়া দিয়ে পরিবার-পরিজনের সবাই কে শোকের সাগরে ভাসিয়ে চিরজীবনের জন্য না ফেরার দেশে চলে গেলেন।
মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা সহ আত্বীয় স্বজন, দলীয় সহকর্মী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২০ জুন (শুক্রবার) সকাল সাড়ে দশ টায় ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামস্থ নিজ বাড়ির সামনে জানাজার নামাজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র থেকে নিশ্চিত হয়ে সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন- সাংবাদিক মোহাম্মদ আলী।
শোক্ : দলীয় সহযোদ্ধা, ছাগলনাইয়া পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল খায়ের মজুমদার বাবুল এর ইন্তেকালে ছাগলনাইয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান জাফর হোসেন মজুমদার গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। এবং তিনি বিএনপি নেতা মরহুম বাবুল মজুমদার এর শোকাভীভূত পরিবারের সবার প্রতি সমবেদনা ও জানিয়েছেন।