• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রারের পিতৃবিয়োগ

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার’স দপ্তরের সহকারী রেজিস্ট্রার এফএম রেজাউল করিম সবুজের পিতা, গুজিয়াম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলী ফকির (৮৪) গত ১৮ডিসেম্বর রবিবার রাত ১.৩০ টায় বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতার কারণে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার বেলা ২.৩০টায় নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড.হুমায়ুন কবির,ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ৩ কন্যা,নাতি-নাতনি,আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর গভীর শোক প্রকাশ করছেন। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category