• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কমলগঞ্জে আলীম উলামাদের ফেসবুক অশালীন উক্তি প্রাণ নাশের হুমকির অভিযোগ

দিনকাল বিডি / ২২৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মৌলবীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের সুয়েব হোসেন সহ ৪ জনের নামে ফেইসবুকে আলীম উল্লামাদের নিয়ে কুটক্তি ও প্রাণ নাশের হুমকি দেয়ার কারণে এলাকায় আলীম উল্লামাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আইন শৃঙ্খলা পরি¯ি’র অবিনতি হওয়ার আশংকা দেখা তিয়েছে। এই ঘটনার প্রতিবাদে ১৫ জুলাই কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উত্তর কাঁঠাল কান্দি বাইতুল সালাম জামে মসজিদ এর বর্তমান সেক্রেটারী গোলাইছে মোয়া স্বাক্ষরীত অভিযোগে জানা যায়,একই গ্রামের সুয়ের হোসেন (২৮),পিতা মাম্মদ হোসেন,জাফর আলী (৩০) পিতা-মৃত আসেন মিয়া,আম্মাদ মিয়া (২০),পিতা- রমজান মিয়া,আব্দুর রহিম (২২),পিতা শব্দর মিয়া, সহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীগন এলাকার আলীম-উলামা ও মুরব্বিগনের বিরুদ্ধে কটূক্ত ভাষায় অশ্রীল মন্তব্য করে আসছে। উক্ত বিষয়ে বিবাদীদের জিজ্ঞাসা করিলে বিবাদীগন আমি সহ গ্রামের এবং মসজিদ কমিটির লোকদের হত্যার ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এছাড়া বিবাদীগন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সোয়েব আহমদ নামীয় আইডি হইতে এলাকার আলীম-উলামা ও মুরব্বিদের নিয়ে খারাপ ও অশ্রীল ভাষায় কুকুরে সাথে তুলনা করে বিভিন্ন ধরনের পোষ্ট করে আসছে। এছাড়া বিবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এলাকার আলীম উলামা এবং গন্যমান্য ব্যক্তিবর্গের নামে বাজে কথাবার্তা ও পোষ্ট করছেন। বিবাদীদের এহেন খারাপ আচরণে এলাকার আলীম-উলামা এবং মুলিয়ানদের মান সম্মাননা হানি করছেন। উক্ত বিষয়ে চেয়ারম্যান মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিবাধীদের আত্মীয়-স্বজনদের অবগত করিয়া কোন সদুত্তর পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে জান মালের নিরাপত্তা ও সম্মান রক্ষার্থে আইনের আশ্রয় নিতে হচ্ছে। এ বিষয়ে সুয়েব আহমদের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায় নি। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category