• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিনজন গুরুত্বর আহত ও জখম হয়েছে।

আহতরা হলেন, মো. মন্নান খাঁন (৫০), তার ছেলে মো. কাওছার খাঁন (২৫) ও স্ত্রী মাজেদা বেগম (৩৮)।

আজ মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।

আহত মন্নান খাঁন ওই গ্রামের মৃত্যু কাঞ্চন আলী খাঁনের ছেলে।

আহতরা জানান, তারা উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা। বিরোধীয় জমি তারা মালিক পক্ষের নিকট থেকে ইজা নিয়েছে। সেই জমি ভোগদখল ও চাষাবাদ করতে গেলে স্থানীয় রশিদ মৃধা, তার ছেলে রাকিব মৃধা, ভাই নাসির মৃধা ও ভাতিজা ইমরান মৃধাসহ ৮/১০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তারা গুরুত্বর আহত ও জখম হয়। পরে চিকিৎসার জন্য হাসপাতালে আসার সময় পথিমধ্যে তাদের বাধাগ্রস্থ করা হয়। এসময় আহত মন্নান খাঁনের পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় তারা হাসপাতালে আসেন বলে অভিযোগ করেন আহতরা।

এবিষয়ে অভিযুক্ত এমরান মৃধার মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, তারা নিজেরাই মারামারি করেছে। তাদের অস্ত্রের আঘাতে তারা আহত হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করা হবে বলেও তিনি জানান।

কলাপাড়া অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, এবিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category