• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কলেজ ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, প্রেমিকসহ আটক-৩

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

সোহেল রানা, যশোরঃ যশোরে নিখোঁজের ৮ দিন পর জেসমিন আক্তার পিঙ্কি (১৮) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকালে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকার একটি সেফটি ট্যাংকের থে‌কে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মুল হত্যাকারী আহসান কবির অংকুর কে আটক করেছে। এবং জিজ্ঞাসা বাদের জন্য তার বড় ভাই রুমেল ও সৎ মা হোসনেয়ারাকে আটক করেছে।

নিহত জেসমিন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে, ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্রী।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম বলেন,নিহত জেসমিন যশোর পলিটেকনিক কলেজের চতুর্থ বর্ষে পড়াশোনা করতো। আসামী আহসান হাবীবও একই কলেজে পড়তো।সে সুবাদে তাদের দুজনের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে।

গত ২ফ্রেব্রুয়ারি কলেজ ছাত্রী জেসমিন নিখোঁজ হয়। নিখোঁজের বিষয়ে যশোর কোতয়ালী থানায় একটি জিডি করে তার পরিবার। অনেক খোঁজ খবরের পর মেয়ে জেসমিনকে শার্শার নাভারনের আসামীর বাসার পাশের ট্যাংকি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

যশোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর অধিনায়ক লে.এম নাজিউর রহমান বলেন, হত্যা করে লাশ গুমের ঘটনায় আহসান কবির অঙ্কুর নামে তার এক সহপাঠীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে,জিজ্ঞাসাবাদ শেষ হলে তারপরে বিস্তারিত জানানো হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category