• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামের সীমান্তে ভারতীয় রুপিসহ আটক ২

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ১ লাখ ৯১ হাজার ভারতীয় রুপিসহ রোকনুজ্জামান(৩৫) ও সাইফুল আলী(৩৪) নামের দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত রোকনুজ্জামান ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে দক্ষিণ বাশজানি গ্রামের কেতাব উদ্দিনের পুত্র। এবং সাইফুল আলী একই গ্রামের উমর আলীর পুত্র।

বিজিবি জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের মংলারকুটি এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ১০১২ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখে তাদের আটক করে সোনাহাট বিওপির একটি টহল দল। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১ লাখ ৯১ হাজার ভারতীয় রুপি, বাংলাদেশী ১ হাজার ৯৩০ টাকা, একটি ডিসকভার ১২৫ সিসি মটরসাইকেল ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আব্দুল মোত্তাকিম ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, আটক দুই চোরাকারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে কচাকাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category