• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের মূল হোতা গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

দিনকাল বিডি / ২০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের মূল হোতা মোঃ আসাদুল ইসলাম(৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি দুপুরে অটোচালক ফুলবাড়ীর জাকলাটারী গ্রামের মোঃ শহিদুল ইসলাম যাত্রীসহ যাত্রীর আত্মীয়র সাথে সাক্ষাতের জন্য কুড়িগ্রাম জেলা কারাগারে আসেন। অটোটি জেলা কারাগার কুড়িগ্রামের মেইনগেটে রেখে অটোচালক সহযাত্রী ভিতরে ব্যস্ত থাকার সুযোগে অটোচোর অটোটি চুরি করে নিয়ে যায়।পরবর্তীতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে চুরি যাওয়া অটোটি সার্কিট হাউজ -রেল স্টেশন গামী রাস্তা হতে উদ্ধার করে। কুখ্যাত অটোরিক্সা চোর ভূরুঙ্গামারী দেওয়ানের খামার এলাকার মোঃ আসাদুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে পূর্বে অটো চুরি মামলাসহ একাধিক চুরি মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, উক্ত আসামীর পূর্বের অটো চুরি মামলার হাজিরা দিতে কুড়িগ্রাম আসে পরে জেলখানার সামনে অটোরিক্সাটি চুরি করে। আসামির নিকটে থাকা একটি মাস্টার কী এর সাহায্যে অটোটির তালা খুলে কুড়িগ্রাম জেলা কারাগারের মেইনগেট হতে চুরি করে নিয়ে যায়। আসামী একটি সঙ্গবদ্ধ অটো চোর চক্রের সদস্য। উক্ত বিষয়ে তদন্ত চলমান রয়েছে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কুড়িগ্রাম জেলা পুলিশ। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category