• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশের আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা ৭ টি ডাকাতি ও ২ টি অস্ত্র মামলার আসামী কুখ্যাত ডাকাত হুমায়নকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২১ আগস্ট) ভোরে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা চেকপোস্টে নিয়মিত চেকপোস্ট চলাকালীন কুড়িগ্রাম সদরের মধ্যকুমড়পুর এলাকা থেকে ছিনতাই করা অটোরিক্সা নিয়ে উক্ত কুখ্যাত ডাকাত হুমায়ন পালানোর সময় ধরলা চেকপোস্টে দ্বায়িত্বরত সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

দুর্ধর্ষ ডাকাত হুমায়ন কবির ওরফে কবির হোসেন ওরফে হুমায়ন ওরফে হুমা(৫০) এর বিরুদ্ধে যশোর জেলার কোতোয়ালি থানায় ২০২২ সালের ডাকাতি মামলা ১ টি অস্ত্র মামলা ১ টি ও মনিরামপুর থানায় ডাকতি মামলা ১ টি। মাদারীপুর জেলার শিবচর থানায় ২০২২ সালের ডাকাতি মামলা ১ টি। মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায় ২০২০ সালের ডাকাতি মামলা ১ টি। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৭ সালের অস্ত্র আইনের মামলা ১টি। ঝিনাইদহ জেলার সদর থানার ২০২২ সালের ডাকাতি মামলা ১ টি ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানায় ২০২১ সালের দস্যুতা মামলা ১ টি সহ মোট ৯ টি মামলার কুখ্যাত আসামী।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, দুর্ধর্ষ ডাকাত হুমায়ন কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিরাপদ কুড়িগ্রাম জেলা গড়তে কাজ করছে পুলিশের সদস্যরা। অপরাধী যেই হোক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category