• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ বুধবার, ১২ জুলাই, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পৃথক দু’টি অভিযানে ৬ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী উপজেলার রমনা ঘাট এলাকা থেকে নাগেশ্বরী উপজেলার মোমিন পাড়া গ্রামের মাদক কারবারি আশরাফুল আলম প্রধান (২৮), বিদ্যুৎ পাড়ার আবু হানিফ (২৪) ও ফুলবাড়ী থানার অনন্ত পুরের মোহাম্মদ ময়েন মিয়া(৩৬)কে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করে পুলিশ।
অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামস্থ ধরলা চেক পোস্ট এলাকা থেকে আরপিএমপি কোতয়ালী থানা এলাকার মনোহরপুর এলাকার মাদক কারবারি মোঃ শাহিনুর রহমান (২৮) ও দেওডোবা এলাকার মোঃ মোত্তাকিন(১৯)কে ২ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারী চালিত ইজিবাইকসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category