• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পৃথক দু’টি অভিযানে ১৬ কেজি ৫’শ গ্রাম গাঁজা ও ৩৯ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর এলাকার মাদক কারবারি মোঃ রিয়াজুল ইসলামের বসত বাড়ীর ঘরের ভিতরে খাটের নিচে বিশেষ কায়দায় বস্তায় রাখা ১৩ কেজি গাঁজাসহ মোঃ কহিনুর (৩৫) ও মোঃ রিয়াজুল ইসলাম (১৯)কে গ্রেফতার করে।
অপরদিকে কুড়িগ্রাম পৌরসভাধীন দাদামোড় ঘোষপাড়া হানিফ বাস কাউন্টারের সামন থেকে যাত্রী ছদ্মবেশে মাদকসহ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় ৩৯ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রংপুর মিঠাপুকুর থানার মাদক কারবারি মোঃ নাহিদ হাসান (৩০)কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category