• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়ারু গ্রেফতার

দিনকাল বিডি / ২৩৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ৮ জনকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শালমারা এলাকার ফাঁকা জমিতে টাকার বিনিময়ে ডাবু দিয়ে জুয়া খেলা অবস্থায় নাগেশ্বরী থানার ভবানন্দেরকুটি এলাকার শ্রী অমৃত কুমার (৫২), বাহারবন্দ এলাকার মোঃ হাসেন আলী (৪৭), কালীগঞ্জ বাজার এলাকার শ্রী রাজচন্দ্র বিশ্বাস (২৮) মোঃ যাদু মিয়া (৪২), মন্নেয়ারপাড় এলাকার মোঃ মোজাফ্ফর হোসেন (৩০), ভিতরবন্দ এলাকার মোঃ শহিদুল ইসলাম (৩২), ধনীরভিটা এলাকার মোঃ সাইফুল রহমান (৪৫) ও কুড়িগ্রাম সদরের নিধিরাম এলাকার মোঃ আলতাফ হোসেন (৪৭)কে জুয়া খেলার সময় জুয়া খেলার নগদ-৬৫,৬১০/-টাকা, জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি কমলা ও বেগুনী রংয়ের ছামিয়ানা, ১ টি ফর, যাহার উপর ঝান্ডি, মুন্ডি, রুইতন, হরতন, চিরাতন, রিক্সাবন অঙ্কন আছে, দুইটি মটরসাইকেলের ব্যাটারী যার মধ্যে ১ টি লুকাস ১২ ভোল্ট এবং একটি ম্যানটেনেন্স ফ্রি ১২ ভোল্ট, ১ টি এলইডি বাল্ব, বৈদ্যুতিক তার ১৫ টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, কুড়িগ্রাম জেলায় অনলাইন ও অফলাইন জুয়া বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে অনলাইন ও অফলাইন জুয়ারুদের গ্রেফতার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category