• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে নিখোঁজের পরদিন তরুণীর মরদেহ উদ্ধার, ন্যায় বিচারের আশায় পরিবার

দিনকাল বিডি / ২২৪ Time View
প্রকাশঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের একদিন পর রেখা খাতুন (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা ব্রহ্মপুত্র নদের পাড়ে ফলুয়ার চরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। নিহত রেখা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে।

জানা যায়, শনিবার রাত ১২টার দিকে মায়ের কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হলে নিখোঁজ হন রেখা। পরে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আজ বেলা ১১টার দিকে পরিবার খবর পান ব্রহ্মপুত্রের চরে গমক্ষেতে গলায় ওড়না পেঁচানো এক তরুণীর মরদেহ পড়ে আছে।
পরে নিহতের ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরিবারের দাবি, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রৌমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নিহতের বাবা আবুল হাশেমের দাবি, যারা আমার মেয়েকে হত্যা করেছে দ্রুত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।
রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করেছেন। ময়নাতদন্ত করলে প্রকৃত রহস্য উদঘাটন হবে। যেহেতু ক্লুলেজ হত্যাকাণ্ড, দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category