• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বিপুল পরিমাণ ভারতীয় রুপিসহ আটক ২

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিপুল পরিমাণ ভারতীয় রুপি ও একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি থেকে গাগলাগামী পাকা রাস্তায় অভিযান চালিয়ে ফুলবাড়ীর অনন্তপুর ভেল্লীর তল গ্রামের চোরাকারবারি মোঃ আব্দুর সাত্তার (৩৮) ও আজোয়াটারী ছড়ার পাড় গ্রামের মোঃ রসুল আলী (৪৮)কে দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৭,৮৬,৫০০ ভারতীয় রুপি ও ১ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত চোরাকারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় যে কোনপ্রকার চোরাচালান রোধে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category