• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার, পাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ১৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের কচাকাটায় বিলুপ্তপ্রায় ৩টি তক্ষক উদ্ধার ও পাচারকারী চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বন্যপ্রানী সংরক্ষণ ও পাঁচার চোরাচালান রোধ বাংলাদেশ পুলিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ। সেই ধারাবাহিকতায় কুড়িগ্রামের কচাকাটা থানাধীন দক্ষিণ বলদিয়া গ্রামের পালপাড়া নামক স্থানে মোঃ পনির উদ্দিন(৫০) এর শয়ন ঘর থেকে বিলুপ্তপ্রায় সরীসৃপ প্রজাতির ৩টি তক্ষক উদ্ধার করে কচাকাটা থানা পুলিশ।

বিরল প্রজাতির এই সরীসৃপের কালোবাজারে উচ্চমূল্য হওয়ায় প্রতিবেশী দেশ থেকে চোরাইপথে সীমান্তবর্তী এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে মর্মে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে কচাকাটা থানা দীর্ঘদিন ধরে এই চক্রটির উপর নজর রাখে।

এরই অংশ হিসেবে বুধবার ভোরে কচাকাটা থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে পাচারকারী চক্রের মোঃ মোজাম্মেল হক ওরফে মজনু (৪৮), মোঃ আবুল কাশেম (৩৫), মোঃ মোর্শেদ আলম (৩০), মোঃ রিয়াজুল ইসলাম ওরফে লেবু (৪৫) ও মোঃ শাহ আলম (৪৫)কে গ্রেপ্তার করে ৩ টি বিলুপ্তপ্রায় সরীসৃপ তক্ষক উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, উদ্ধারকৃত তক্ষক যথাযথ আইনি প্রক্রিয়ায় বন্য পরিবেশে অবমুক্তির জন্য কুড়িগ্রামের সহকারী বন সংরক্ষক রাশিদ আরিফের নিকট হস্তান্তর করা হয় । এ বিষয়ে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ও বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category