• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে মাদকসহ গ্রেফতার- ৩

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ৬ কেজি গাঁজা, ২৯৭ পিস ইয়াবা ও ২২ বোতল বিদেশী মদসহ পৃথক তিনটি অভিযানে ৩ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৬ নং কাশীপুর ইউনিয়নের নয়াবাড়ী এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে ডিবি কুড়িগ্রাম কতৃক চিলমারী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ কায়দায় হেলমেটের ভেতর ইয়াবা ফিটিং করে পরিবহনের সময় রৌমারী তেকানি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ জাকির হোসেন (৪৫) কে ১৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি’র একটি টিম।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের এক অভিযানে তারামন বিবি মোড় থেকে উলিপুর বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোব গ্রামের কুখ্যাত মাদক কারবারি মাহবুবুর রহমান ওরফে মহুবর (৩৮)কে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।এছাড়াও কচাকাটা থানা পুলিশের অভিযানে কেদার ইউনিয়নের শিবেরহাট এলাকা থেকে কচাকাটা সাহেবের খাস গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ রাশিদুল হক (৩০)কে ২২ বোতল অফিসার চয়েস মদসহ গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে। মাদকের সাথে জড়িত যেই থাকুক না কেনো আজ হোক কাল হোক, ধরা তাকে পরতেই হবে। ইনডেমিনিটির কোন সুযোগ নেই কুড়িগ্রামে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category