• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

দিনকাল বিডি ২৪ / ২০৬ Time View
প্রকাশঃ রবিবার, ১ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ২০ কেজি গাঁজা ও ১ টি অটোরিকসা উদ্ধারসহ পৃথক দুটি অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার গভীর রাতে নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা শিয়ালকান্দা এলাক থেকে মাদক কারবারি মোঃ মিজানুর রহমান (৫০)কে ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।
অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে শিমুলবাড়ী ইউনিয়নের শহীদ বাজারের নিকট পাকা রাস্তার উপর থেকে একটি ব্যাটারি চালিত অটো থেকে ৩কেজি গাঁজাসহ ফুলবাড়ীর তালুক শিমুলবাড়ী গ্রামের মাদক কারবারি মোঃ সামিউল ইসলাম ও মোঃ আতাউর রহমান (২৩)কে গ্রেফতার করে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, সততা, নিষ্ঠার সাথে আমাদের পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রম করে এসব মাদককারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারিরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category