• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ৫২ কেজি গাঁজা ও ৫৩ বোতল ইস্কাফসহ আটক- ৩

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পৃথক দুইটি অভিযানে ৫২ কেজি গাঁজা ও ৫৩ বোতল ইস্কাফসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার ২ নং শিমুলবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে জনৈক হেলাল উদ্দিনের বাড়ির সামনে ভুট্টা ক্ষেতের ভিতরে সর্বমোট চারটি চটের বস্তার ভিতর মোট ৫২ কেজি গাঁজাসহ ফুলবাড়ীর নাওডাঙ্গা বড়াইকারি গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম (৩৫) ও গজের কুটি গ্রামের সুমন (৩৮)কে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে একই রাতে ফুলবাড়ী থানার অপর এক অভিযানে শিমুলবাড়ি মিয়া পাড়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ হামিদুল ইসলাম (৪৫) এর বসতবাড়ির পশ্চিম ভিটি পূর্ব দুয়ারী টিনের চৌচালা ঘরের ভিতরে উত্তর কোণায় মাটির নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ৫৩ বোতল ইস্কাফ ও সাদা পলিথিনের ভিতর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category