• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পৃথক দু’টি অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ডিবি কুড়িগ্রামের একটি চৌকস টিম শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার মধ্যকুমড়পুর এলাকায় অভিযান চালিয়ে নাগেশ্বরী থেকে বগুড়াগামী একটি ডিমবাহী পিকআপ ভ্যানে বিশেষ কায়দায় ডিমের খাচার নিচে ফিটিংকৃত অবস্থায় ৩ টি বস্তায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দসহ নাগেশ্বরী উপজেলার চৌকিদার পাড়া গ্রামের মোঃ আমিনুল ইসলাম (২০) ও নাগেশ্বরী পৌরসভার মনিচর গ্রামের মোঃ রিপন খান (২৮)কে গ্রেফতার করা হয়।
অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার অন্তরপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ছকিম উদ্দিন (৪২)কে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছি। প্রতিদিনই আমরা মাদকসহ কারবারী ও জুয়ারীদের গ্রেফতার করছি। আজকের এই বিপুল পরিবার মাদক ও কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category