• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ৯৪ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৭২ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে বিশেষ পোশাকে বডিতে ফিটিং করে ফেন্সিডিল পরিবহনের সময় ৯৪ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি মোঃ সানোয়ার হোসেন (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার রাতে বিশেষ পোশাকের ভিতরে ফিটিং করা মোট ৯৪ বোতল ফেন্সিডিল নিয়ে রজারহাটের ছিনাই এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ সানোয়ার হোসেন (৩৫), ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকা থেকে বডিতে ফিটিং করা ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে ডিবি কুড়িগ্রামের একটি টিম।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি চতুরতার সাথে বিশেষ পোশাক তৈরি করে তার ভেতর ফেন্সিডিল ফিটিং করে ঢাকায় পরিবহনের চেষ্টা করছিলো। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category