• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দিনকাল বিডি ২৪ / ৩২৯ Time View
প্রকাশঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মানিক মিয়া (৩২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সে উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের পুত্র।

জানা গেছে, শনিবার গভীর রাতে শৌলমারী ইউনিয়নের বেহুলারচর সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬১ এর কাছে চোরাকারবারি দল ভারতীয় গরু পাচারের জন্য যায়। এসময় চোরাকারবারিদের উপস্থিতি টের পেয়ে ভারতের ৪৫ ব্যাটালিয়নের কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়েন। এতে মানিক মিয়ার বুকের ডানপাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, মানিকের মরদেহ বন্দবেড় ইউনিয়নের বাঞ্ছারচর এলাকায় গোপনে দাফনের চেষ্টা করছিল তার সংগীয়রা। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category