• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুলাউড়ায় জঙ্গি সন্দেহে আরও ১৭ জন আটক

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জঙ্গি সন্দেহে জনতার হাতে আরও ১৭ জন নারী-পুরুষ আটক হয়েছেন। সোমবার (১৪ আগস্ট) সকালে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান একে আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,সোমবার সকালে ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বর্তমানে তাদের কর্মধা ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছেন। আটককৃতরা জঙ্গি সংগঠন‘ইমাম মাহমুদ কাফেলার’সদস্য বলে আমরা সন্দেহ করছি। এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন,ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির সদস্যরা এলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category