• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক

দিনকাল বিডি / ৯১ Time View
প্রকাশঃ শনিবার, ২৪ মে, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার, (২৩ মে) দুপুরে ভেড়ামারা উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত ওই যুবকের নাম বোরহান উদ্দিন (২০)। তিনি উপজেলার সাতবাড়ীয়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা ১২টার দিকে ভেড়ামারা উপজেলা বড় মসজিদ গলির রাস্তা দিয়ে পায়ে হেঁটে দুই নারী শিক্ষার্থী যাচ্ছিল। এমন সময় অভিযুক্ত ওই যুবক ও তার কয়েকজন বন্ধুরা একই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নারীর শরীরে হাত দিয়ে স্পর্শে উত্ত্যক্ত করে অভিযুক্ত যুবক।

এসময় ওই নারী প্রতিবাদ করলে পালিয়ে যায় তারা। উত্ত্যক্ত করার ভিডিওটি পাশের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে স্থানীয় লোকজনের সহায়তায় ওই যুবককে আটক করে থানা পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category