• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে একটি বাড়িতে চুরির অভিযোগে গণপিটুনি দেওয়া হলে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার হয়ে মারা যাওয়া যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৮)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের আমিরুলের ঘরে একটি সংঘবদ্ধ দল চুরি করার সময় বাড়ির লোকজন টের পেয়ে যায়। এ সময় চোরচক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে প্রায় দেড় শ গজ দুরে নতুন পাড়া ডাঙ্গা মাঠের ভেতর থেকে জাহাঙ্গীরকে ধরে ফেলে। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাড়ির মালিক আমিরুল ইসলাম বলেন, ‘বাড়ির কাজ চলছে। তাই দরজা জানালা এখনো দেওয়া হয়নি। সেই সুযোগে ঘুমিয়ে থাকা অবস্থায় গতকাল রাতে ৩ থেকে ৪ জন বাড়িতে চুরি করার জন্য ঢুকেছিল। চুরি করে পালানোর সময় টের পেয়ে তাদের ধাওয়া দেওয়া হয়। বাকিরা পালিয়ে গেলেও এক চোর স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে। এ সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়। পালিয়ে যাওয়া চোরেরা আমার বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছেন।’

৫ নম্বর ইউপি সদস্য সজীব আহমেদ বলেন, ‘ঘটনা জানার পর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। তারা বিষয়টি তদন্ত করছে।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি বলেন, ‘চুরির অভিযোগে স্থানীয় জনগণের গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার ভাই ঘটনাস্থলে আসছে। ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছি নিহত ব্যক্তির বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার তদন্ত চলছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category