• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
সারাদেশের ন্যায় কুষ্টিয়াতেও অনুষ্ঠিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

পূজা উপলক্ষ্যে কুষ্টিয়া শহরের আড়য়াপাড়ার ফাল্গুনী সংঘসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।

হিন্দু শাস্ত্রমতে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন। এদিন সরস্বতী মায়ের আশীর্বাদ নিয়ে শিশুদের শিক্ষাদানে হাতি খড়িও দেওয়া হয়। পূজা অর্চনা, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণর ও ভক্তি আরাধনার মধ্য দিয়ে কুষ্টিয়ার সরস্বতী পূজা মণ্ডপগুলো মুখর হয়ে উঠেছে। পূজা মণ্ডপগুলোতে রয়েছে দর্শনার্থীদের পদচারণা। ভক্তরা মায়ের কাছে আগামীদিনগুলির মঙ্গল কামনা ও পড়ালেখা ভাল হয় সে প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category