• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

কুষ্টিয়ায় ঐতিহ্যবাহী ওয়াক্তিয়া মসজিদ:সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায়

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
দীর্ঘদিন সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কুষ্টিয়ার মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ওয়াক্তিয়া মসজিদ।

এক সময় এখানে অধ্যায়নরত শিক্ষার্থীরা নিয়মিত নামাজ আদায় করলেও এখন এটি একেবারে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে মসজিদটি এখন ধ্বংসের দারপ্রান্তে রয়েছে।

জানা গেছে, ১৯৪৪ সালে স্থাপিত প্রাচীন বিদ্যাপীঠ মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৩৫০ জন ছেলে এবং ১০০ জন মেয়ে শিক্ষার্থী।

সরেজমিনে দেখা যায়, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে অবস্থিত এই ওয়াক্তিয়া মসজিদটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ইটের তৈরি মসজিদটির টিনের চালা, দরজা-জানালা সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। দেয়াল থেকে খসে পড়ছে ইট-সুরকি। বিশালাকৃতির একটি গাছ হেলে আছে টিনের চালার উপরে।

মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ বলেন, মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে অবস্থিত ওয়াক্তিয়া মসজিদটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে।

আমি যোগদানের পর এটিকে সংস্কারের চেষ্টা করেছি কিন্তু অর্থাভাবে সেটি সম্ভব হয়নি। যদি অর্থ বরাদ্দ পাওয়া যায় তাহলে এটাকে সংস্কার করে পুনরায় চালু করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category